৮ মে ২০২৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী আজ

বাংলাপ্রেস ডেস্ক : আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। ১৯২০ সালের ১৭ ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। তার আদর্শ ও নীতি, তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দিনটিকে পালন করা হয় জাতীয় শিশু দিবস হিসেবেও।

বঙ্গবন্ধুর পরিচয়, তিনি রাজনীতির কবি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। একজন খাঁটি বাঙ্গালী তিনি হয়ে ওঠেন আবহমান বাংলার মাটি, জল হাওয়াতেই। একশ বছর আগে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম নেয়া 'খোকা' যেভাবে হয়ে ওঠেন পুরো জাতির অভিভাবক- তাঁর সেই বেড়ে ওঠা পুরো বাংলার সংগ্রামী ইতিহাসের হাত ধরেই।

শেখ মুজিবুর রহমানে’র বাবা শেখ লুৎফর রহমান, মা সায়রা খাতুন। ছয় ভাই-বোনের তৃতীয় সন্তান ছিলেন তিনি। ছাত্র জীবনেই শেখ মুজিব শোষিত বঞ্চিত বাঙালির পাশে দাঁড়িয়েছিলেন। ধীরে ধীরে ছাত্রনেতা থেকে তিনি পরিণত হন প্রাদেশিক নেতায়।

বায়ান্নোর ভাষা আন্দোলন, ৬৬'র ছয় দফা, ৬৯ এর গণঅভ্যূত্থান, ৭০ এর নির্বাচন এবং ৭১ এর অসহযোগ আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়ে মুজিব পরিণত হন জাতীয় নেতায়।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ৪ হাজার ৬৮২ দিনই কারারুদ্ধ ছিলেন। ঊণসত্তরের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কারামুক্ত হওয়ার পর ২৩শে ফেব্রুয়ারি তাঁকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়।

একাত্তরের ৭ই মার্চ বাঙালিকে স্বাধীনতার ডাক দেয়া তার সেই ভাষণটি এখন বিশ্বের অন্যতম ভাষণ হিসেবে স্বীকৃত।

নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে হওয়া স্বাধীন বাংলাদেশ এই এক নেতার পরিচয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াবার চেষ্টা করে যায়। যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা ছিল বঙ্গবন্ধুর আরেক সংগ্রাম। তাঁর সুদৃঢ় নেতৃত্ব বাঙ্গালী জাতিকে দেয় নতুনভাবে এগিয়ে যাবার প্রেরণা।

পঁচাত্তরের ১৫ই আগস্ট ভোরে সেনাবাহিনীর কিছু সদস্য ধানমণ্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।

তলাবিহীন ঝুড়ি থেকে বিভিন্ন খাতে অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশ এখন বিশ্বের বিষ্ময়। যাঁর নেতৃত্ব আর অবদানে এই দেশ- জাতি আজ তার শততম জন্মবার্ষিকী পালন করছে পরম শ্রদ্ধা আর ভালোবাসায়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি