বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস ২০২০ পালিত

মাহমুদ হাসান : বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়ান, এগিয়ে যাক বাংলার কৃষি এগিয়ে যাক বাংলাদেশ' এই শ্লোগানকে সামনে রেখে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস ২০২০ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কৃষি অনুষদের (কৃষি, ভেটেরিনারি এবং ফিশারিজ বিভাগের) সকল ছাত্র-ছাত্রী সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে মিলিত হয়। কৃষি বিভাগের ছাত্ররা আবহমান বাংলার গ্রামীণ কৃষকের পোশাক লুঙ্গি, গেঞ্জি, গামছা পরে উক্ত সমাবেশে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৩ ই ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে কৃষি, ফিশারিজ এবং ভেটেরিনারি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডঃ মোহাম্মদ রাজিউর রহমান, প্রাণিসম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের সম্মানিত শিক্ষক মোঃ শরিফুজ্জামান, ফিশারিজ ও মেরিন বায়োসাইন্স বিভাগের বিভাগের সম্মানিত শিক্ষিকা ড. শারমিন সুরাইয়া, কৃষি বিভাগের সম্মানিত সভাপতি এইচ এম আনিসুজ্জামান, মোহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ।
এদিকে বেলা সাড়ে বারোটায় কৃষিবিদ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা র্যালীর আয়োজন করে । র্যালীটি বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর থেকে শুরু হয়ে শহীদ মিনার স্মৃতিফলকে গিয়ে শেষ হয়।
মাননীয় উপাচার্য তার বক্তব্যে কৃষির উন্নয়নে বঙ্গবন্ধু ও কৃষিবিদদের অবদান তুলে ধরেন। আরো বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন এম এ সাত্তার। তিনি তার বক্তব্যে কৃষিবিদ দিবসের ইতিহাস তুলে ধরেন।
উল্লেখ্য ১৯৭৩ সালের ১৩ ই ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদদের প্রথম শ্রেণীর পদমর্যাদায় উন্নীত করার ঘোষণা দেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি