৪ মে ২০২৬

বঙ্গবন্ধু ও বিবেকানন্দ এ্যাওয়ার্ড পেলেন নবকাম কলেজের অধ্যক্ষ ওবায়দুর!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বঙ্গবন্ধু ও বিবেকানন্দ এ্যাওয়ার্ড পেলেন নবকাম কলেজের অধ্যক্ষ ওবায়দুর!

ফরিদপুর থেকে সংবাদদাতা: শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভারতের কলকাতা থেকে তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু শতবর্ষ স্মারক সম্মাননা ২০২০ এবং স্বামী বিবেকানন্দ এ্যাওয়ার্ড ২০২০ পেলেন ফরিদপুরের সালথা উপজেলার নবকাম বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান। সাউথ এশিয়া সোসাল কালচারাল ফোরামের আয়োজনে ১৬ ফেব্রুয়ারী কলকাতা সত্যজিৎ রায় অডিটরিয়ামে তাকে স্বামী বিবেকানন্দ এ্যাওয়ার্ড ও আলোকিত বাংলার মূখ ফাউন্ডেশনের আয়োজনে ১৭ ফেব্রুয়ারী একই হলরুমে বঙ্গবন্ধু শতবর্ষ স্মারক সম্মাননা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, ভারতের বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চক্রবর্তী, কলকাতার মেয়র শ্রী দেবাশীষ রায়, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের পরিচালক শ্রী গৌতম দে, কবি সাহিত্যিক সৈয়দ আল ফারুক প্রমূখ। কলকাতা থেকে ঘুরে এসে নবকাম বিশ্ব বিশবিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের বলেন,বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ-ভারতের বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বৃহত্তর ফরিদপুর থেকে আমাকে মনোনীত করেছেন। আল্লাহুর অশেষ মেহেরবানী ও মানুষের ভালবাসায় আমি যে সব এ্যাওয়ার্ড পেয়েছি, এটা নবকাম কলেজ তথা এলাকার গর্ব।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি