৭ মে ২০২৬

বঙ্গবন্ধু মেডিকেলের ভেতর থেকে পেট্রলবোমা উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বঙ্গবন্ধু মেডিকেলের ভেতর থেকে পেট্রলবোমা উদ্ধার
বাংলাপ্রেস ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমই) ভেতর থেকে একটি পেট্রলবোমা পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে পেট্রলবোমাটি উদ্ধার করা করেছে পুলিশ। শাহবাগ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রার রুমের সামনে একটি কাচের বোতলে পেট্রল ভরা দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে গেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসান জানান, কে বা কারা, কী উদ্দেশে বোমাটি রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে । ওসি বলেন, ‘আমরা খবর পেয়ে পেট্রলবোমা সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছি। আসলে পেট্রলবোমা কি না? কারা কী কারণে রেখেছিল তা তদন্তে বেরিয়ে আসবে। এর আগে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।’ প্রসঙ্গত, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যেই এই পেট্রলবোমা উদ্ধার ও আগুন লাগানোর ঘটনা ঘটল। এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কমল কান্তি বড়ুয়া বলেন, ‘দুদিন আগেও ওই কক্ষের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আমরা মনে করি, আমাদেরকে ভয় দেখানোর জন্য কেউ এটা করছে।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি