৪ মে ২০২৬

বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, একটি জাতি, একটি মানচিত্র : ইনু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, একটি জাতি, একটি মানচিত্র : ইনু

বাংলাপ্রেস অনলাইন : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানলেই জানা হবে বাংলাদেশকে।তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, একটি জাতি, একটি মানচিত্র, একটি পতাকা, আমাদের স্বাধীনতা। নিন্দুক আর জাতির শত্রুরা বঙ্গবন্ধুর উচ্চতা একচুল খাটো করতে পারেনি।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বুধবার সকাল ১১টায় রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) মিলনায়তনে তথ্য মন্ত্রণালয় আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন ও বাংলাদেশকে নিরাপদ ও স্থায়ী করতে বঙ্গবন্ধুহত্যার রাজনীতির বাহকদের সমাজ, রাজনীতি ও ক্ষমতা থেকে নির্বাসনে পাঠাতে হবে।’

প্রধান তথ্য অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর রশীদ।পঁচাত্তর সালের পর বিএনপি-জামাত-খালেদা চক্র ধারাবাহিকভাবে ষড়যন্ত্র-হত্যা-খুনের অপরাজনীতি করছে’ উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘তারা ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালনের নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের পক্ষে উল্লাস, ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, জঙ্গি-সন্ত্রাস ও আগুন দিয়ে মানুষ পোড়ানো, যুদ্ধাপরাধীর বিচার আটকানো আর নির্বাচন বানচাল করে অস্বাভাবিক সরকার তৈরির চক্রান্ত করে আসছে, এদের ক্ষমা নেই।’

আরও বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজহারুল হক, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক মো. রফিকুজ্জামান ও পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীর।এ ছাড়া আজ বুধবার বিকেলে রাজধানীর গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ও গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র ও আলোকচিত্রের দু’দিনব্যাপী প্রদর্শনী উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, ‘এই প্রামাণ্যচিত্র ও আলোকচিত্রগুলো সাক্ষী দিচ্ছে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, বাংলাদেশের স্থপতি ও জাতিসত্তার নির্মাতা।’চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ ও প্রধান তথ্য অফিসার কামরুন নাহার। স্বাগত বক্তব্য রাখেন গণগ্রন্থাগারের মহাপরিচালক আশীষ কুমার সরকার।

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি