৭ মে ২০২৬

বন্ধ ঘোষণার পরও রাজধানীতে চালু যে কারখানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বন্ধ ঘোষণার পরও রাজধানীতে চালু যে কারখানা

বাংলাপ্রেস ডেস্ক : কভিডের কারণে বিজিএমইএ'র পক্ষ থেকে তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানানো হলেও রাজধানীতে চালু রয়েছে কানিজ, ঊর্মি, আরমানসহ বেশ কয়েকটি পোশাক কারখানা। শ্রমিকরাও রোববার সকালে নির্ধারিত সময়ে যোগ দিয়েছেন কাজে।

কারখানার কর্মকর্তারা জানান, বেশ রাতে কারখানা বন্ধের বিষয়ে বিজিএমইএ'র সিদ্ধান্ত আসায় সব শ্রমিককে এ বিষয়ে নির্দেশনা দেয়া সম্ভব হয়নি। তবে এ নিয়ে মালিকপক্ষের সাথে আলোচনার পর বন্ধের ঘোষণা দেয়া হবে বলে জানান তারা।

এর আগে সকালে রাজধানীর গাতবলীসহ অনেক স্থানে স্টাফ বাস পাঠিয়ে শ্রমিকদের কারখানায় নিয়ে যায় মালিকপক্ষ। তবে কারখানায় পৌঁছানোর পর তাদের জানানো হয়, কারখানা বন্ধ। কাজে যোগ দিতে সকালে পায়ে হেঁটে, রিকশা-ভ্যানে বা ফাঁকা গাড়ি ভাড়া করে রওনা হন অনেকে।

শ্রমিকরা জানান, কারখানা বন্ধের ব্যাপারে মালিকপক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। উল্টো ঠিক সময়ে কর্মস্থলে পৌঁছানোর জন্য নির্দেশ দেয়া হয়। তাই সকালে রাজধানীর বিভিন্ন সড়কে গাদাগাদি করেই কর্মস্থলে যেতে দেখা যায় শ্রমিকদের। সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্বের বিষয়টি একেবারেই চোখে পড়েনি। তবে অনেকের মুখেই মাস্ক ছিল।

এর আগে সরকারি নির্দেশনা অনুযায়ী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল কারখানা। কিন্তু ৫ তারিখ থেকে আবার কারখানা চালু করা হবে মালিকদের এমন নির্দেশনায় কাজে যোগ দেয়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকরা পায়ে হেটে ঢাকায় আসতে শুরু করেন। ফেরিতেও গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকামুখী হন শ্রমিকরা।

কিন্তু এই অবস্থার মধ্যে কারখানা খোলার সিদ্ধান্তে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিজিএমইএ। অবশেষে সমালোচনার মুখে ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় বিজিএমইএ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি