৫ মে ২০২৬

বনানীতে চিরনিদ্রায় শায়িত সৈয়দ আশরাফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বনানীতে চিরনিদ্রায় শায়িত সৈয়দ আশরাফ
বাংলাপ্রেস ডেস্ক: চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ইসলাম। রবিবার বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। ৬৭ বছর বয়সী সৈয়দ আশরাফ থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি ছিলেন। কয়েক মাস চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। শনিবার সৈয়দ আশরাফের মরদেহ দেশে নিয়ে আসা হয়। এরপর রবিবার সকাল ১০টার দিকে নেওয়া হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী আশরাফের জানাজায় অংশ নেন। এখানে জানাজার পর সৈয়দ আশরাফের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। সেখানে পুরাতন স্টেডিয়াম মাঠে তার জানাজা হয়। এরপর দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাঁ মাঠে আরেক দফা জানাজার পর বিকালে ঢাকায় এনে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি