৬ মে ২০২৬

বনানীতে চিরনিদ্রায় জায়ান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বনানীতে চিরনিদ্রায় জায়ান

জাতীয় ডেস্ক: শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে নিহত শিশু জায়ান চৌধুরীকে রাজধানীর বনানীর কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার বাদ আসর জায়ানের জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।

বনানী করবস্থান প্রধান ফটক দিয়ে ঢুকে একটু বাম দিকে এগিয়ে গেলেই জায়ানের কবর। মাত্র আট বছর বয়সী ছোট্ট জায়ান চৌধুরীকে এখানেই চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে গত রোববার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সিরিজ বোমা হামলায় নিহত হয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী। আজ বেলা পৌনে ১টায় তার মরদেহ শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

সেখান থেকে দেড়টার দিকে শেখ সেলিমের বনানীর ২/এ’র ৯ নম্বর বাসায় নিয়ে আসা হয়। যেখানে কেটেছে জায়ানের স্বল্প জীবনের বড় একটা অংশ। জায়ানের ছোট্ট দেহটি শেষবারের মতো দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ২টা ৪০ মিনিটে শেখ সেলিমের বাসায় আসেন। সেখানে এক ঘণ্টার বেশি অবস্থান করেন। প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই শেখ সেলিম।

এরপর চলতে থাকে জায়ানের জানাজার প্রস্তুতি। বাদ আসর যে মাঠে সবসময় খেলাধুলা করত জায়ান, সেখানেই হয় তার জানাজা। জানাজা পড়ান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম।

জানাজায় অংশ নেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) ফারুক খান, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, শেখ ফজলে নূর তাপস, আকবর খান পাঠান ওরফে ফারুক, মোস্তফা জালাল মহিউদ্দিন, ডা. এনামুর রহমান, মেয়র আতিকুল ইসলাম প্রমুখ।

এরপর সন্ধ্যা ৬টার দিকে বনানী কবরস্থানে জায়ানকে দাফন করা হয়। সেখানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠন জায়ানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে।

শ্রীলঙ্কার ভয়াবহ বোমা হামলায় জায়ানের বাবা মশিউল হক চৌধুরী গুরুতর আহত হয়ে সেখানকার একটি হাসপাতালে আইসিসিইউতে ভর্তি।

ওই হামলায় এখন পর্যন্ত ৩২১ জন নিহত হয়েছেন। এর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় আহত হন পাঁচ শতাধিক মানুষ। সেদিনের সকালে শ্রীলঙ্কার তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেল ও দুটি স্থাপনায় সংঘবদ্ধ বোমা হামলা চালানো হয়। নিহতদের মধ্যে অন্তত ৩৮ জন বিদেশি নাগরিক।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি