৬ মে ২০২৬

বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যু

বাংলাপ্রেস, ঢাকা: রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুন লেগে নিহতদের মধ্যে এক দম্পতি রয়েছে। তাঁরা হলেন মাকসুদুর রহমান ও তাঁর স্ত্রী রুমকি আক্তার (৩০)।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে মৃতদেহ শনাক্ত করেন মাকসুদুর রহমানের খালাতো ভাই ইমতিয়াজ আহমেদ। তিনি জানান, বনানীর ওই ভবনের ১০ অথবা ১১ তলায় একটি ট্যাভেল এজেন্সিতে চাকরি করতেন তাঁরা। তিনি আরো জানান, এই ঘটনায় রুমকির স্বামীর মৃতদেহ ইউনাইটেড হাসপাতালে আছে।

নিহত রুমকি নীলফামারীর জলঢাকা উপজেলার আসরাফ আলীর সন্তান। তাঁরা স্বামী-স্ত্রী রাজধানীর গেন্ডারিয়ার আলমগঞ্জ এলাকায় নিজ বাড়িতে থাকতেন। তাঁদের কোনো সন্তান ছিল না।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি