৬ মে ২০২৬

বনানী ট্রাজেডি : মর্গে বেজে উঠলো রাব্বির ফোন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বনানী ট্রাজেডি : মর্গে বেজে উঠলো রাব্বির ফোন

বাংলাপ্রেস অনলাইন : রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা শতাধিক। এখনও নিখোঁজ রয়েছে ২০ জন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে আগুন লাগার ৬ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় ৯ ঘন্টা পর ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে সাতটি লাশ আনা হয়। কারও পরিচয় জানা যাচ্ছে না। ঠিক তখনই একটি লাশের পকেটে থাকা মোবাইল ফোন বেজে ওঠে। আর এই ফোন কলের মাধ্যমেই মিলেছে বনানীর অগ্নিকাণ্ডে নিহত ফজলে রাব্বি (২৭) নামের ওই ব্যক্তির পরিচয়। মর্গে রাব্বির সঙ্গে থাকা ফোন বেজে উঠলে তা বের করে কথা বলেন লাশের সঙ্গে থাকা আঞ্জুমান মুফিদুল ইসলামের একজন কর্মী। ফোনটি করেন রাব্বির বড় বোন শাম্মী আক্তার। শাম্মী আক্তার জানান, রাব্বি দুর্ঘটনাকবলিত টাওয়ারের ১১ তলায় ইউরো সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে ১৯ জনের পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন- নিরস দিবনে রাজা (শ্রীলংকান), আব্দুল্লাহ আল ফারুক, পারভেজ সাজ্জাদ, আমেনা ইয়াসমিন, জেবুন্নেসা, আমির হোসেন, মাকসুদুর রহমান, নাহিদুল ইসলাম তুষার, আহমেদ জাফর, তানজিলা মৌলি, রেজাউল করিম কাজী, আতাউর রহমান, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রুমকি আক্তার, সালাউদ্দিন, ফজলে রাব্বি ও আনজির আবির।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি