৬ মে ২০২৬

বনানী অগ্নিকাণ্ডে বিদেশিসহ নিহত ৭

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বনানী অগ্নিকাণ্ডে বিদেশিসহ নিহত ৭

বাংলাপ্রেস ডেস্ক: বনানীর বহুতল ভবন এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রীলঙ্কান নাগরিকসহ এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ খবর নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী।

নিহত ব্যক্তিরা হলেন- শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, মামুন, আবদুল্লাহ আল ফারুক, মাকসুদুর, পারভেজ সাজ্জাদ (৪৭) আমেনা ইয়াসমিন, ও মনির।

বনানী থানার কন্ট্রোল রুম থেকে বলা হয়েছে- নিহতদের মধ্যে মামুন, মাকসুদুর ও মনির ইউনাইটেড হাসপাতালে, আমেনা অ্যাপোলো হাসপাতালে, পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে, নিরস চন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আবদুল্লাহ আল ফারুক।

এ ঘটনায় আরও কমপক্ষে ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশকেই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। আগুন নেভানো এবং উদ্ধারকাজে অংশ নিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শী জানান, একজন দড়ি দিয়ে নামার সময় ঠিকমতো ধরতে না পারায় অনেক ওপর থেকেই সরাসরি মাটিতে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।

এছাড়া ভবনের ভেতর এখনও আটকা আছেন অনেকে। তারা ভেতর থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন। ভবনটির ভেতর থেকে পাঠানো এক ভিডিও ফুটেজে দেখা যায় এক নারী বলছিলেন, সিঁড়ি না পাঠালে মারা যাবো, দ্রুত সিঁড়ি পাঠান। আমরা নিঃশ্বাস নিতে পারছি না।

বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে আগুনের সূত্রপাত হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি