ব্ল্যাকমেইল করে নারীকে একযুগ ধরে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
হাসান ভুঁইয়া, আশুলিয়া (সাভার) থেকে : আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে অশ্লীল ভিডিও ধারণের পর তা প্রকাশের হুমকি দিয়ে একযুগ ধরে রিনা (৩২) নামে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।
এঘটনায় মানিক হাজী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশুলিয়ার বুড়ির বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার মানিক হাজী (৫৫) আশুলিয়ার বুড়ি বাজার এলাকার বাসিন্দা। ধর্ষনের শিকার রিনা (৩২) পাবনা জেলার বেরা থানার মাছখালি গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, পেশায় বিউটিশিয়ান ওই নারীকে প্রায় ১০-১২ বছর পূর্বে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্ক গড়েন মানিক হাজী নামের এক ব্যক্তি। এরপর গোপনে ওই নারীর অশ্লীল ভিডিও ধারণের পর তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এতদিন ধরে তাকে ধর্ষণ করে আসছিল মানিক। এঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হক জানান, ধর্ষণের অভিযোগে মানিক হাজী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সকালে তাকে আদালতে প্রেরন করা হবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি