৪ মে ২০২৬

বিয়ের আগে সঙ্গীর সঙ্গে যেসব বিষয় শেয়ার করে নেবেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২৫ পিএম
বিয়ের আগে সঙ্গীর সঙ্গে যেসব বিষয় শেয়ার করে নেবেন

বাংলাপ্রেস ডেস্ক:   জন্ম, মৃত্যু আর বিয়ে— একজন মানুষের জীবনে এই তিন অধ্যায় ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন জন্ম নেবেন, পাড়া-প্রতিবেশী সবাই আপনাকে দেখতে আসবে। আপনার মৃত্যুর ক্ষেত্রেও একই। আবার আপনি যখন বিয়ে করতে যাবেন, তখনো সবাই আপনাকে দেখতে আসবে। আর এ তিন অধ্যায়ের একটি হচ্ছে বিয়ে। সবার জীবনে বিয়ে একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। 

আজ আপনার সেই বিয়ে নিয়ে কথা। এখনো আমাদের সমাজে বিয়েকে সারাজীবনের অঙ্গীকার রূপেই দেখা হয়। আর সে জন্য শক্তিশালী ও স্থায়ী সম্পর্ক গড়ে তোলার জন্য কেবল ভালোবাসাই যথেষ্ট নয়। আপনার কোনো রূপসী সঙ্গীকে নিয়ে বিয়ে টিকিয়ে রাখতে গেলে তারচেয়েও বেশি কিছুর প্রয়োজন হয়। আপনার সঙ্গী আপনাকে ভালোবাসলেই তা যথেষ্ট নয়। একই সঙ্গে পারস্পরিক বোঝাপড়া, যোগাযোগ এবং পারস্পরিক শ্রদ্ধা আছে কিনা তা যাচাই করে নেওয়াটাও ভীষণ জরুরি ও গুরুত্বপূর্ণ। তাই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে যে কয়েকটি বিষয় নজর দেওয়া উচিত।

দুজনের সম্পর্কে বোঝাপড়া

বিয়ে করার আগে আপনার সঙ্গীর সম্পর্কে জানার জন্য সময় নিন। কারণ মূল্যবোধ, জীবনের লক্ষ্য, আর্থিক প্রত্যাশা, পারিবারিক ঐতিহ্য এবং জীবনযাত্রার পছন্দ নিয়ে আলোচনা করুন। একে অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। আর তাতে শুরুতেই অনেক ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব। এতে বিশ্বাস আরও দৃঢ় হয়, যা সম্পর্ককে শক্তিশালী করে তোলে।

যোগাযোগকে গুরুত্ব দিন

প্রতিটি সফল বিয়ের ভিত্তি হচ্ছে— খোলামেলা যোগাযোগ, যাকে বলে স্বাধীন কমিউনিকেশন। নিয়মিত আপনার অনুভূতি, চিন্তাভাবনা এবং উদ্বেগগুলো শেয়ার করে নিন। আপনার সঙ্গীর কথা শোনার চেষ্টা করুন। দুটি মানুষের মধ্যে মতপার্থক্য থাকবেই, তবে তা কীভাবে সমাধান করে এগিয়ে যাচ্ছেন, সেটিই গুরুত্বপূর্ণ। এতে মানসিক ঘনিষ্ঠতা বাড়ে।

বাস্তবসম্মত প্রত্যাশা

অনেকেই সঙ্গীর কাছ থেকে স্বপ্নের মতো কিছু একটা প্রত্যাশা করে থাকেন। মনে রাখবেন, প্রেম গুরুত্বপূর্ণ। তবে এটি মেনে নেওয়া অপরিহার্য যে, প্রতিটি সম্পর্কেই চ্যালেঞ্জ থাকে। বাস্তবসম্মত প্রত্যাশা স্থাপন এবং সম্পর্কের অপূর্ণতাগুলোকে আপন করে নিতে পারলে তবেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। কারণ সম্পর্কে ‘পারফেক্ট’ বলে কিছু নেই।

আর্থিক বিষয় নিয়ে আলোচনা

বিয়ের পর দ্বন্দ্বের প্রধান কারণ হলো টাকা। এটিই সংসারভাঙার অন্যতম কারণ। তাই বিয়ের আগে  খরচের অভ্যাস, সঞ্চয়, বিনিয়োগ এবং আর্থিক লক্ষ্য নিয়ে আলোচনা করুন। আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি পরিকল্পনায় একমত হলে ভুল বোঝাবুঝি রোধ করা সম্ভব। আর সংসারজীবনে চ্যালেঞ্জ থাকে। তাই একসঙ্গে চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকা জরুরি। জীবন অপ্রত্যাশিত চ্যালেঞ্জ নিয়ে আসে। এতে ভেঙে পড়া ঠিক নয়। যারা সহানুভূতি ও ধৈর্যের সঙ্গে সেই সমস্যার মুখোমুখি হন, তারাই সফলভাবে কাটিয়ে উঠতে পারেন। বিপদের সময় আপনার সঙ্গী কীভাবে রিঅ্যাক্ট করে, সেদিকেও নজর রাখা উচিত। সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। 

আপনার সঙ্গীকে সম্মান করুন

বিয়ে মানে পার্টনারশিপ। তাই বলে ব্যক্তিগত পরিচয়, শখ ও বন্ধুত্ব জলাঞ্জলি দিয়ে দেওয়া নয়। নিজেও সেই কাজ করবেন না, আপনার সঙ্গীর থেকেও এমন কোনো আশা রাখা উচিত নয়। একে অন্যের ব্যক্তিগত বিকাশ এবং আগ্রহকে সমর্থন করতে পারলে সম্পর্ক সুস্থভাবে বেড়ে ওঠে। সেই সঙ্গে সংসারের ভারসাম্য বজায় থাকে। সে জন্য বন্ধুত্ব গুরুত্বপূর্ণ। একসঙ্গে সময় কাটা আর নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে নেওয়া। এককথায়, পারস্পরিক শ্রদ্ধা শক্তিশালী বন্ধুত্বের ভিত্তি। ভালো বন্ধুত্ব সুখী দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি