৬ মে ২০২৬

বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত আমেরিকা : বাইডেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত আমেরিকা : বাইডেন

বাংলাপ্রেস ডেস্ক: সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেন বলেছেন, “আমেরিকা তার আগের জায়গায় ফিরে যাবে। আবার তারা বিশ্বকে নেতৃত্ব দেবে। সেখান থেকে কোনোভাবেই পিছপা হবে না।”নিজের রাজ্য ডিলাওয়ারে বক্তব্য দিতে গিয়ে বাইডেন এসব কথা বলেছেন। এ সম তিনি ঘোষণা করেন-আবারো মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলবে আমেরিকা।এদিকে, প্রশাসনিক টিমের গুরুত্বপূর্ণ ৬টি পদে মনোনীতদের নাম ঘোষণা করেছেন জো বাইডেন। এর মধ্যে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী পদে অ্যান্টনি ব্লিঙ্কেনের নাম।

জলবায়ু পরির্বতন বিষয়ক দূত হিসেবে বাইডেন মনোনয়ন দিয়েছেন আরেক ঝানু রাজনীতিক জন কেরিকে। জন কেরি মার্কিন রাজনীতিতে বেশ পরিচিত মুখ। প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে বের করে নিয়েছেন। এছাড়া, জো বাইডেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে এভরিল হেইন্সকে মনোনয়ন দিয়েছেন।

ওদিকে, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়া উচিত বলে সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি নিজে এখনো পরাজয় স্বীকার করে নেন নি। তিনি ভোটের লড়াইও চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেছেন। ফলে ট্রাম্পের অবস্থান অনেকটা দুর্বোধ্য হয়ে উঠেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি