৪ মে ২০২৬

বিশ্বকাপ ফুটবল : সৌদি আরব বিদায় !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বিশ্বকাপ ফুটবল : সৌদি আরব বিদায় !

বাংলাপ্রেস অনলাইন: সৌদি আরব প্রথম ম্যাচে রাশিয়ার কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল। রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গেও পারেনি তারা। লুইস সুয়ারেজের দলের কাছে ১-০ গোলে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের। বুধবার রস্তোভে অনুষ্ঠিত ম্যাচে উরুগুয়ের জয়ে একমাত্র গোলটি করেন সুয়ারেজ। টানা দ্বিতীয় জয়ে আসরের পরবর্তী খেলা নিশ্চিত করেছে উরুগুয়ে, আর বিদায় নিশ্চিত হয়ে গেছে সৌদি আরবের। এই গ্রুপ থেকে আরেক দল স্বাগিতক রাশিয়ারও পরের পর্বে খেলা নিশ্চিত হয়ে যায়।

এদিন ম্যাচের ২৩ মিনিটে উরুগুয়ের পক্ষে একমাত্র গোলটি করেন সুয়ারেজ। কর্নার থেকে থেকে পাওয়ার বলে আলতো শটে জালে জড়ান তিনি। প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়নরা ব্যবধান বড় করার মতো আরো কয়েকটি সুযোগ পেয়েছিল, কিন্তু পারেনি সে সুযোগ কাজে লাগাতে। বিশেষ করে এডিনসন কাভানি একাই আনেকগুলো সুযোগ নষ্ট করেছেন। এদিন হারলেও সৌদি আরব প্রথম ম্যাচের তুলনায় ভালো খেলেছে। হার এড়ানোর জন্য তাদের চেষ্টার কমতি ছিল না, কিন্তু উরুগুয়ের দেয়াল ভাঙতে পারেনি। উরুগুয়ে এর আগে প্রথম ম্যাচে মিসরের বিপক্ষে জিতেছিল। আফ্রিকার দেশটিকে সে ম্যাচে ১-০ গোলে হারিয়েছিল তারা।

বাংলাপ্রেস/ আরএল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি