৭ মে ২০২৬

বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৮৮৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৭২ হাজার ২৭৮ জন। এর আগে গতকাল (শনিবার) ৭ হাজার ৭০১ জনের মৃত্যু এবং ৪ লাখ ৫৬ হাজার ৪৩৪ জন রোগী শনাক্ত হয়েছিল।

রোববার (২৪ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট ৪৯ লাখ ৫৮ হাজার ৯৪৭ জনের মৃত্যু হয়েছে। রোগী শনাক্ত হয়েছে ২৪ কোটি ৪০ লাখ ৮৭ হাজার ৬৩২ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৯৮৫ জন এবং মারা গেছেন ১৩৫ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৮৭ লাখ ৩৪ হাজার ৯৩৪ জন এবং মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৪৬১ জন মারা।

যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮২৪ জন এবং মারা গেছেন ৪৮৪ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২১০ জন এবং মৃত্যু হয়েছে ৭ লাখ ৫৬ হাজার ২০৫ জন।

দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ৭৫ জন এবং ৩৭ হাজার ৬৭৮ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মোট শনাক্ত ৮২ লাখ ৫ হাজার ৯৮৩ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫২৮ জনের।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩৫৮ জন এবং আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭১৬ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৭ লাখ ২৩ হাজার ৫৫৯ জন এবং মৃত্যু ৬ লাখ ৫ হাজার ৫৬৯ জনের।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত। তবে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৫৫৯ জন এবং আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭১ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৮৪৩ জন এবং মারা গেছেন ৪ লাখ ৫৪ হাজার ৩০১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি