৭ মে ২০২৬

বিশ্বজুড়ে করোনায় শনাক্ত ও মৃত্যু বাড়ল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্বজুড়ে করোনায় শনাক্ত ও মৃত্যু বাড়ল
বাংলাপ্রেস ডেস্ক: করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরো বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৭ লাখ ৩৬ হাজার। বুধবার, ১২ জানুয়ারি সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৭ হাজার ৭৮৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ২৭ লাখ ৩৬ হাজার ৮০৪ জন। এর আগে গতকাল ৪ হাজার ৫১২ জনের মৃত্যু এবং ১৯ লাখ ৮০ হাজার ৫৪৫ জন রোগী শনাক্ত হয়েছিল। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ কোটি ৬ লাখ ৫২ হাজার ২০৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৫ লাখ ১১ হাজার ৬৩১ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৪ হাজার ২৭৪ জন এবং মারা গেছেন ২ হাজার ১২২ জন। রাশিয়ায় মৃত্যু ৭৮৩ জন এবং আক্রান্ত ১৭ হাজার ৫২৫ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ২০ হাজার ৮২১ জন এবং মৃত্যু ৩৭৯ জন। ইতালিতে আক্রান্ত ২ লাখ ২০ হাজার ৫৩২ জন এবং মৃত্যু ২৯৪ জন। ফ্রান্সে আক্রান্ত ৩ লাখ ৬৮ হাজার ১৪৯ জন এবং মৃত্যু ৩৪১ জন। জার্মানিতে আক্রান্ত ৬১ হাজার ২০৫ জন এবং মৃত্যু ৩৮৭ জন। ইউক্রেনে আক্রান্ত ৫ হাজার ৪২৯ জন এবং মৃত্যু ২১৯ জন। ব্রাজিলে মারা গেছেন ১৩৯ জন এবং আক্রান্ত ৭১ হাজার ৪৪৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৩৭ জন, পোল্যান্ডে ৪৯৩ জন, দক্ষিণ আফ্রিকায় ১১৯ জন, মেক্সিকোতে ৭৮ জন এবং ফিলিপাইনে ২১৯ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। সংস্থাটি এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি