বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৪৩ লাখ ৩৬ হাজারের বেশি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৩৬ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন সাড়ে ২০ কোটির বেশি মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ১৮ কোটি ৪৪ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ৪৩ লাখ ৩৬ হাজার ৫৯৯ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২০ কোটি ৫৪ লাখ ২৩ হাজার ২০৩ জন মানুষ।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১৮ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৬০৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি