৬ মে ২০২৬

বিশ্বজুড়ে একদিনেই করোনা আক্রান্ত দুই লক্ষাধিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিশ্বজুড়ে একদিনেই করোনা আক্রান্ত দুই লক্ষাধিক

বাংলাপ্রেস ডেস্ক: টানা পঞ্চমদিনের মতো, শনাক্ত হলো দু’লাখের বেশি করোনা রোগী। ২৪ ঘণ্টায় ভাইরাসটি কেড়ে নিয়েছে আরও সাড়ে পাঁচ হাজার প্রাণ। এ নিয়ে করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়ালো ৫ লাখ ৬৭ হাজার। আক্রান্ত ১ কোটি সাড়ে ২৮ লাখ মানুষ। একদিনে ৭ শতাধিক মৃত্যুতে, যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার। মোট সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৩ লাখ ৬০ হাজারের মতো।

শনিবারও দিনের সর্বোচ্চ মৃত্যু ছিল ব্রাজিলে, মারা গেছেন প্রায় ১ হাজার মানুষ। দেশটিতে মোট প্রাণহানি ৭১ হাজারের বেশি। আক্রান্ত সাড়ে ১৮ লাখ। মেক্সিকোতে এ পর্যন্ত প্রাণ গেছে ৩৫ হাজার মানুষের। সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় ৩ লাখ। এদিন সাড়ে ৫শ’ মানুষ মারা গেছেন ভারতে, শনাক্ত হয়েছে রেকর্ড ২৮ হাজার সংক্রমণ। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ২২ হাজার ৬’শ, আক্রান্ত সাড়ে ৮ লাখের বেশি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি