৬ মে ২০২৬

বিশ্বজুড়ে আরও সাড়ে ৯ হাজার মানুষের প্রাণহানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিশ্বজুড়ে আরও সাড়ে ৯ হাজার মানুষের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আরও সাড়ে ৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। মোট প্রাণহানি ৩৪ লাখ ৭৭ হাজারের বেশি। গত রোববার ২২৩ জনের মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র যা গত বছরের মার্চের পর দেশটির সর্বনিম্ন দৈনিক প্রাণহানি। ভাইরাসের বিস্তারও কমেছে লক্ষণীয়ভাবে। ১৩ হাজার মানুষের দেহে নতুনভাবে মিললো করোনা। গত মার্চের পর দিনে সর্বনিম্ন ৯শ’ মানুষের প্রাণহানি দেখলো ব্রাজিল। মোট প্রাণহানি সাড়ে ৪ লাখের কাছাকাছি। লাতিন দেশটিতে গতকাল রোববারও (২৩ মে) ৩৬ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয় করোনাভাইরাস। এদিকে, লাতিন দেশ কলম্বিয়ায় লিপিবদ্ধ হয় ৫শ’র কাছাকাছি মৃত্যু। এছাড়া আর্জেন্টিনা-রাশিয়া-মেক্সিকোয় সাড়ে তিনশ’র ওপর ছিলো দৈনিক প্রাণহানি। গতকাল রোববারও বিশ্বজুড়ে পৌনে ৫ লাখ মানুষের শরীরে মিললো ভাইরাসটি। মোট সংক্রমণ শনাক্ত পৌনে ১৭ কোটি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি