বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী বেলা হাদিদ

বাংলাপ্রেস ডেস্ক : বর্তমান বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর নাম বেলা হাদিদ! অন্তত গ্রিক গণিতবিদ্যার বিচারে তাই বলে। সম্প্রতি ‘গোল্ডেন রেশিও অব বিউটি ফাই স্ট্যান্ডার্ডস’-এ সবচেয়ে নিখুঁত মুখশ্রীর অধিকারী হয়েছেন এ সুপার মডেল।
‘গোল্ডেন রেশিও’ হচ্ছে একটি প্রাচীন গ্রিক পদ্ধতি। গ্রিক পণ্ডিতরা সৌন্দর্যের সংজ্ঞায় গাণিতিক ফর্মুলা ব্যবহার করে মুখের বিভিন্ন অংশের অনুপাত নির্ধারণ করেছেন। সেই হিসাবেই পৃথিবীর সব সুন্দরীদের টেক্কা দিয়েছেন বেলা হাদিদ। ‘গোল্ডেন রেশিও’ অনুযায়ী ২৩ বছর বয়সী বেলার মুখমণ্ডল ৯৪ দশমিক ৩৫ শতাংশ নিখুঁত।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
‘গোল্ডেন রেশিও অব বিউটি ফাই স্ট্যান্ডার্ডস’ নিয়মে পপতারকা বিয়ন্সে রয়েছেন দ্বিতীয় স্থানে। তার মুখমণ্ডল ৯২ দশমিক ৪৪ শতাংশ নিখুঁত।
হলিউড অভিনেত্রী আম্বার হার্ড রয়েছেন তালিকার তিন নম্বরে। তার স্কোর ৯১ দশমিক ৮৫ শতাংশ। ৯১ দশমিক ৮১ শতাংশ স্কোর নিয়ে পপতারকা আরিয়ানা গ্রান্ডে রয়েছেন চতুর্থ স্থানে। বেলা হাদিদের ‘গোল্ডেন রেশিও অব বিউটি’।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি