৬ মে ২০২৬

বিশ্বের কাছে পৌঁছে যাবে হস্ত ও কারুশিল্প: উপদেষ্টা শারমীন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পিএম
বিশ্বের কাছে পৌঁছে যাবে হস্ত ও কারুশিল্প: উপদেষ্টা শারমীন

বাংলাপ্রেস ডেস্ক:  জয়িতা ফাউন্ডেশনের পোশাক, হস্ত ও কারুশিল্প একসময় বিশ্বের কাছে পৌঁছে যাবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জয়িতা ফাউন্ডেশন আয়োজিত জয়িতার কথা বলতে গিয়ে তিনি বলেন, জয়িতা নতুন রূপ নিয়ে শুরু হতে যাচ্ছে এবং এক সময় জয়িতার পোশাক, হস্ত ও কারুশিল্প বিশ্বের কাছে পৌঁছে যাবে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকায় ধানমন্ডির জয়িতা ফাউন্ডেশন ভবনে জয়িতা বিজয় মেলা ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বকতৃতায় তিনি এ কথা বলেন। 

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা বিকাশে জয়িতা ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। 

তিনি বলেন, নারীরা যখন উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসে, তখন পরিবার থেকে সমাজ-সবখানেই ইতিবাচক পরিবর্তন আসে। জয়িতা বিজয় মেলা নারীদের সৃজনশীলতা, পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।

তিনি নারীদের প্রশিক্ষণ, বাজারসংযোগ ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদারের উপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ আরও বলেন, সরকার নারীর ক্ষমতায়নে নীতিগত সহায়তার পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করেছে। জয়িতা ফাউন্ডেশন এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, পণ্য ব্র্যান্ডিং ও বিপণনে সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

জয়িতা বিজয় মেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি বিশেষ অতিথির বক্তৃতা করেন।

জয়িতা বিজয় মেলায় জয়িতা ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক নাহিদ মঞ্জুরা আফরোজ, জয়িতা ফাউন্ডেশন এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, নারী উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নারী উদ্যোক্তারা তাদের হস্তশিল্প, খাদ্যপণ্য, পোশাক, নকশা ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করেন। দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে মেলা প্রাণবন্ত হয়ে ওঠে । 

এ মেলা ১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি