৭ মে ২০২৬

বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি
বাংলাপ্রেস, ডেস্ক: ৮০০ কোটিতে পৌঁছালো বিশ্বের জনসংখ্যা। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার তোন্দো শহরে মঙ্গলবার (১৫ নভেম্বর) জন্ম নেয় ভিনিস মাবাসাং নামে একটি মেয়ে শিশু। আর এ শিশুটিকে বিশ্বের ৮০০ কোটিতম মানুষ (প্রতিকী) হিসেবে ধরা হচ্ছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) ৮০০ কোটি জনসংখ্যার নতুন মাইলস্টোন স্পর্শ করে বিশ্ব। এদিন ৭০০ কোটি থেকে বেড়ে ৮০০ কোটিতে পৌঁছায় মানুষের সংখ্যা। এমন অনন্য মাইলস্টোন স্পর্শ করার পর জাতিসংঘের জনসংখ্যা তহবিল টুইটে লিখেছে, ‘৮০০ কোটি আশা, ৮০০ কোটি স্বপ্ন, ৮০০ কোটি সম্ভাবনা। আমাদের গ্রহ এখন ৮০০ কোটি মানুষের আবাসস্থল।’ গত এক যুগে ১০০ কোটি মানুষ বেড়ে বিশ্বের মোট জনসংখ্যা ছুঁয়েছে ৮০০ কোটির মাইলফলক। নতুন এই ১০০ কোটি মানুষের মধ্যে ভারতের ‘অবদান’ সর্বোচ্চ এবং এই তালিকায় ভারতের পরেই আছে চীন। জাতিসংঘের বৈশ্বিক জনসংখ্যা বিষয়ক অঙ্গসংগঠন ইউনাইটেড নেশন্স পপুলেশন ফান্ডের (ইউএনএফপিএ) প্রতিবেদন ‘ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২২’ পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে গত প্রায় ১২ বছরে ভারতের জনসংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি— ১৭ কোটি ৭০ লাখ; অন্যদিকে চীনের জনসংখ্যা এই সময়সীমায় বৃদ্ধি পেয়েছে ৭ কোটি ৭০ লাখ। ম্যানিলার ডক্টর জোস ফাবেলা মেমোরিয়াল নামক একটি হাসপাতালে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ‘৮০০ কোটিতম’ শিশু ভিনিস মাবাসাংয়ের জন্ম হয়। ফিলিপাইনের জনসংখ্যা ও উন্নয়ন কমিশন শিশুটির জন্ম উদযাপন করে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশু ও তার মায়ের ছবি প্রকাশ করে তারা। ফেসবুক পোস্টে তারা আরও বলে, ‘১৫ নভেম্বর ডক্টর জোস ফাবেলা মেমোরিয়াল হাসপাতালে কমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে নার্সরা শিশু ভিনিসকে বরণ করে নেয়।’ এদিকে জাতিসংঘ বলছে, বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হওয়ায় জনসংখ্যার নতুন এ মাইলস্টোন ছুঁয়েছে বিশ্ব। স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হওয়ায় মৃত্যুহার কমেছে এবং মানুষের গড় আয়ু বেড়েছে। যার কারণে বেড়েছে মানুষের সংখ্যা। সূত্র: সিএনএন বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি