৮ মে ২০২৬

বিশ্বে সেরা দেশের তালিকায় আবারো সুইজারল্যান্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিশ্বে সেরা দেশের তালিকায় আবারো সুইজারল্যান্ড

বাংলাপ্রেস ডেস্ক : সেরা দেশের তালিকায় আবারও সুইজারল্যান্ড। তবে তালিকায় ভারত মিয়ানমার থাকলেও নেই বাংলাদেশের নাম। ওয়াশিংটনভিত্তিক ইউ এস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের করা বেস্ট কান্ট্রিস টুয়েন্টি টুয়েন্টিতে এসব তথ্য উঠে আসে। ৭৩টি দেশের তালিকায় রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপে থাকা মিয়ানমারের স্থান ৫৭ তম।

যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ৩৬টি দেশের ২০ হাজারেরও বেশি মানুষের ওপর এ জরিপ চালানো হয়। আর অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, নাগরিক জীবনযাপন এবং পর্যটনসহ ৬৫টি নিয়ামকের ওপর ভিত্তি করে সেরা দেশের তালিকা করা হয়েছে।

টানা চতুর্থবারের মতো প্রথম স্থানে সুইজারল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে কানাডা ও জাপান। চতুর্থ স্থানে জার্মানি, পঞ্চম ও ষষ্ঠস্থানে অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য। এশিয়ার মধ্যে ১৫তম স্থানে চীন আর ভারতের অবস্থান ২৫-এ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি