৭ মে ২০২৬

বিশ্বে প্রতি ৪০ জনের ১ জন করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্বে প্রতি ৪০ জনের ১ জন করোনায় আক্রান্ত
বাংলাপ্রেস ডেস্ক: মহামারি করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ২০ কোটি ২ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এই হিসাবে বিশ্বের প্রতি ৪০ জনের মধ্যে একজন করোনায় আক্রান্ত। বিভিন্ন সরকারের সূত্রে প্রাপ্ত পরিসংখ্যান, বিশেষজ্ঞ এবং সংবাদমাধ্যমের প্রতিবেদন সমন্বিত করে এই তথ্য পাওয়া গেছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের অনুমিত হিসাবে বলা হয়, বিশ্বের মোট জনসংখ্যা ৭৮৭ কোটি ৫০ লাখ। এই হিসাবে বিশ্বের জনসংখ্যার প্রতি ৪০ জনের একজন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সংখ্যার অর্ধেকই পাঁচটি দেশের নাগরিক। দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র (৩ কোটি ৫৩ লাখ), ভারত (৩ কোটি ১৮ মিলিয়ন), ব্রাজিল (২ কোটি), রাশিয়া (৬৪ লাখ) এবং ফ্রান্স (৬৩ লাখ)। পশ্চিম ইউরোপের দেশগুলোতে গ্রীষ্মের শুরুতে নতুন করে সংক্রমণের খবর পাওয়া যায়, তবে দেশগুলো গত কয়েক সপ্তাহে পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় রাখতে সক্ষম হয়েছে। এদিকে জুলাই মাসে উত্তর আমেরিকা এবং এশিয়ার দেশগুলোতে দৈনিক সংক্রমণ ব্যাপক বৃদ্ধি পায়। বিশ্বে করোনাভাইরাসে ৪২ লাখ ৫০ হাজার লোকের মৃত্যু হয়েছে। এই হিসাবে করোনা আক্রান্ত রোগীদের ২.১ শতাংশের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি লোকের মৃত্যু হয়েছে, এরপরে রয়েছে ব্রাজিল এবং ভারত। সর্বোচ্চ মৃত্যুহার রেকর্ড করা হয়েছে ইয়েমেন (১৯.৫%) এবং পেরুতে (৯.৩%)। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি