৭ মে ২০২৬

বিশ্বে করোনায় আক্রান্ত কমলেও বেড়েছে মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্বে করোনায় আক্রান্ত কমলেও বেড়েছে মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৩ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে৬১ লাখ ৪ হাজার ৪২০ জনের। এ ছাড়া নতুন করে ১০ লাখ ৩২ হাজার ৮২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৯১০ জন। মঙ্গলবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। আগেরে দিন সোমবার বিশ্বব্যাপী করোনায় ২ হাজার ৯০২ জনের মৃত্যু এবং ১১ লাখ ১৫ হাজার ৮৭৮ জন আক্রান্ত হয়েছিলেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯ হাজার ১৬৯ জন এবং মারা গেছেন ৩২৯ জন। রাশিয়ায় মারা গেছেন ৪০৯ জন এবং সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৭০৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫৭৫ জন এবং মারা গেছেন ২২২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৯৩৯ জন এবং মারা গেছেন ১০৯ জন। ব্রাজিলে মারা গেছেন ১০২ জন এবং সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৩৬৪ জন। ভারতে মারা গেছেন ৫৮ জন এবং সংক্রমিত হয়েছেন ১ হাজার ২৭১ জন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি