৭ মে ২০২৬

বিশ্বে করোনায় সাড়ে ৪ হাজারের নিচে মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্বে করোনায় সাড়ে ৪ হাজারের নিচে মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে দৈনিক মৃত্যুর সংখ্যা আরো কমেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।

প্রাণঘাতী এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৪ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ১১০০ জনে। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৪৯ লাখ ১৩ হাজার ৯৩৬ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৫৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৪১ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৪ কোটি ১৪ লাখ ৫৪ হাজার ৫৮০ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সোমবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে যুক্তরাজ্যে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ১৪০ জন এবং মারা গেছেন ৫৭ জন। মহামারির শুরু থেকে এ দেশটিতে এখন পর্যন্ত ৮৪ লাখ ৪৯ হাজার ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৮ হাজার ৫৮৪ জন মারা গেছেন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববারের মতো সোমবারও দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। এরপরই রয়েছে ব্রাজিল-যুক্তরাষ্ট্র-মেক্সিকো। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৪ কোটি ১৪ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৯ লাখ ১৩ হাজার।

গত এক দিনে যুক্তরাষ্ট্রে করোনার নতুন সংক্রমণ ও প্রাণহানির ঘটনা অনেকটাই কমেছে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯৪৭ জন এবং মারা গেছেন ১৬১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৫৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৪৪ হাজার ৫৪৬ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৯৯৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৩০৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৯ লাখ ৯২ হাজার ৬৮৭ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৩ হাজার ৩১২ জনের।

আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৭৩৮ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৪৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৩ হাজার ৩২৪ জনের।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৫ জন এবং নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৮৯ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৪৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ৫২ হাজার ৩২১ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১৯৯ জন, তুরস্কে ১৮৬ জন এবং ইউক্রেনে ২১৯ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৩১৩ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৩২১ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি