বিশ্বে করোনায় প্রাণহানি ৬ লাখ ৬২ হাজার ছাড়াল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দু’দিন বিরতির পর, করোনাভাইরাসে আবারও ৫ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে দু’লাখ ৩৮ হাজারের বেশি। ফলে বিশ্বব্যাপী মোট প্রাণহানি ৬ লাখ ৬২ হাজার ছাড়ালো। সংক্রমিত ব্যক্তির সংখ্যা এক কোটি ৬৯ লাখের কাছাকাছি। একদিনের হিসাবে, সর্বোচ্চ ১২শ’র বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সবমিলিয়ে দেশটিতে কোভিড-১৯ এ মারা গেছে দেড় লাখের বেশি মানুষ।
এদিকে ব্রাজিলেও গেলো ২৪ ঘণ্টায় এক হাজারের মতো মানুষ মারা গেছে। লাতিন দেশটিতে করোনায় মোট প্রাণহানি সাড়ে ৮৮ হাজার।
অবশ্য রোগী শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ভারত। জরিপ অনুসারে, দেশটির ৫৭ ভাগ কোভিড-১৯ পজেটিভ ব্যক্তি বস্তিতে বসবাস করে, আক্রান্ত দেড় লাখের বেশি। মঙ্গলবার রেকর্ড ৭৭৬ জনের মৃত্যু দেখে ভারত। সবমিলিয়ে দেশটিতে ৩৪ হাজার ছাড়ালো প্রাণহানি। একদিনে, ৩৪২ জনের মৃত্যু দেখলো মেক্সিকো।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি