৭ মে ২০২৬

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ৪৪ লাখ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ৪৪ লাখ
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে সাড়ে ৪৪ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২১ কোটি ৩৩ লাখ মানুষের। এছাড়া গত মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৬৪ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১১ হাজার মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৩৩ লাখ ১ হাজার ৬১ জনের। মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৫৩ হাজার ৬৩৯ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ১৯ কোটি ৮ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন প্রায় এক কোটি ৮০ লাখ। এদের মধ্যে ১ লাখ ১২ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ১৪ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৬৭ জনের। করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৫০ জনের। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৫ লাখ ৮৩ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৪ হাজার ৯৪৪ জনের। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি