৬ মে ২০২৬

বিশ্বে করোনায় মৃত্যু ২৬ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিশ্বে করোনায় মৃত্যু ২৬ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে
নিজস্ব প্রতিবেদক: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ২০৫ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৫০ হাজার ৮৯৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৮২৪ জন। শনিবার (১৩ মার্চ) করোনাভাইরাস পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার সূত্রে এ তথ্য জানা গেছে। করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৯ লাখ ৯৩ হাজার ৪১৯ জন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৫৪৪ জনের। বিশ্বে আক্রান্ত বিবেচনায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৪৯১ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৪৮৩ জনের। মৃত্যু বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিল আক্রান্তের দিক দিয়ে রয়েছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৩১৬ এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৭৫ হাজার ২৭৬ জনের। ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি