৭ মে ২০২৬

বিশ্বে করোনায় আরো সাড়ে ৪ হাজার মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্বে করোনায় আরো সাড়ে ৪ হাজার মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: শ্বাসতন্ত্রের সংক্রমণ রোগ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৪ হাজার ৫০৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় দেড় হাজার কমেছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬০ লাখ ৬২ হাজার ৫৫৯ জনে পৌঁছেছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৫২ হাজার ৩৩৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় সাড়ে চার লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪৫ কোটি ৬৭ লাখ ২৭ হাজার ৪৮৪ জনে দাঁড়িয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রোববার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ৬৫১ জন এবং মারা গেছেন ২৬৯ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ৬২ লাখ ৬ হাজার ২৭৭ জন আক্রান্ত হয়েছেন এবং ১০ হাজার ১৪৪ জন মারা গেছেন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এ সময়ে রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৮ হাজার ১৫৪ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭২ লাখ ৯০ হাজার ১৯৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৬০ হাজার ২১৫ জনের। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৬১ জন এবং মারা গেছেন ৪৬০ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১১ লাখ ৬৯ হাজার ৫৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৯৩ হাজার ৬৯৩ জন মারা গেছেন। এছাড়া জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৬৭ জন এবং মারা গেছেন ১৬৬ জন। আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ২৬৫ জন। প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫২৩ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ৩৯৮ জন এবং মারা গেছেন ৫ লাখ ১৫ হাজার ৮৪৭ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পোল্যান্ডে ১২৭ জন, আর্জেন্টিনায় ৭১ জন, ইরানে ১৩৯ জন, রোমানিয়ায় ৪৭ জন, মালয়েশিয়ায় ৭৭ জন, ফিলিপাইনে ১২৪ জন, চিলিতে ১২৬ জন, থাইল্যান্ডে ৬৮ জন এবং মেক্সিকোতে ২৪৪ জন মারা গেছেন। চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি