৬ মে ২০২৬

বিশ্বে করোনায় আক্রান্তের পর সুস্থ হয়েছেন সাড়ে ১৫ কোটি মানুষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিশ্বে করোনায় আক্রান্তের পর সুস্থ হয়েছেন সাড়ে ১৫ কোটি মানুষ
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বে করোনায় আক্রান্তের পর সুস্থ হয়েছেন সাড়ে ১৫ কোটি মানুষ। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭ লাখের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ২৪ লাখের বেশি মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে সাড়ে ১৫ কোটির বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৩৭ লাখ ৬ হাজার ৫৬৩ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১৭ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৪৯৪ জন মানুষ। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১৫ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৬৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন। ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি