৭ মে ২০২৬

বিশ্বে করোনায় ৫ হাজারের বেশি মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্বে করোনায় ৫ হাজারের বেশি মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৫ হাজার ৩৬৩ জনের মৃত্যু এবং ৩ লাখ ৫৭ হাজার ৯৬৯ জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২৫ কোটি ১০ লাখ ২ হাজার ৮৩৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০ লাখ ৭০ হাজার ৩৯৩ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮৬ জন এবং মারা গেছেন ৩৬৮ জন। যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৩২২ জন এবং মারা গেছেন ৫৭ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ১৯০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৪০০ জন। ব্রাজিলে মারা গেছেন ১১৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬৩৮ জন। ভারতে মারা গেছেন ৩০৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৪১ জন। এ ছাড়া করোনায় গত ২৪ ঘণ্টায় ইরানে ১৪০ জন, তুরস্কে ১৮৭ জন, ইউক্রেনে ৪৭৩ জন, মেক্সিকোতে ৬০ এবং ফিলিপাইনে ৯১ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি