বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে। এক দিনের হিসাবে বিশ্বে করোনা সংক্রমণের হারও কিছুটা কম।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৭১৭ জন। এর আগের দিন করোনায় মারা যান ৯ হাজার ৮২৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ১৫০ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৬ লাখ ৬৩ হাজার ১০৭ জনের।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, রোববার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ৭৫ হাজার ৩১৫ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ১১ লাখ ১০ হাজার ২৬০ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৭৫ লাখ ৯৭ হাজার ৩৩৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৩৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৬৫ হাজার ৮৫৮ জন মানুষ মারা গেছেন।
এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৮৭ হাজার ৬১৫ জনের। মারা গেছেন ৪ লাখ ৪০ হাজার ৫৬৭ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ৪৯৩ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪৬ হাজার ৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি