৭ মে ২০২৬

বিশ্বে করোনা শনাক্ত ৩১ কোটি ছাড়ালো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্বে করোনা শনাক্ত ৩১ কোটি ছাড়ালো
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। বাড়ছে মৃত্যু ও শনাক্তের হার। মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় ২০ লাখ মানুষের। এরমধ‌্যে দিয়ে বিশ্বে ৩১ কোটির বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ লাখ ১১ হাজার ৭৯৭ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩১ কোটি ৯ লাখ ১০ হাজার ৪৮৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৬ কোটি ৫ লাখ ৩৮ হাজার ৫৮৬ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৫১২ জন। এর আগের দিন করোনায় মারা যান ৩ হাজার ৩০৬ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৫৪৫ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ১৮ লাখ ৫২ হাজার ১৮৫ জনের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত ও প্রাণহানি হয়েছে দেশটিতে। এই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৮৯৯ জন এবং মারা গেছেন ৯১১ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬ কোটি ২৪ লাখ ১৪ হাজার ৪৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, করোনায় প্রাণ গেছে ৮ লাখ ৬১ হাজার ১৮৪ জনের। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি