৭ মে ২০২৬

বিশ্বে করোনা শনাক্ত ২৫ কোটি ছাড়াল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্বে করোনা শনাক্ত ২৫ কোটি ছাড়াল

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪ লাখ ১৪ হাজার ৮৪৫ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ২ লাখ ৫৩ হাজার ৫২৪ জন।

রোববার (৭ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৬ হাজার ৩০৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫০ লাখ ৫৯ হাজার ৭৮৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ১৮৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৩৩৫ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৬৯৮ জন এবং মারা গেছেন ৪২২ জন। যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৬৯৩ জন এবং মারা গেছেন ১৫৫ জন। ব্রাজিলে মারা গেছেন ৩০৫ জন এবং সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৮৬৬ জন। ভারতে মারা গেছেন ৫১৯ জন এবং আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৭৯ জন।

এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১২০ জন, তুরস্কে ২০৩ জন, ইউক্রেনে ৭৯৩ জন, মেক্সিকোতে ২৮২ জন এবং ফিলিপাইনে ১৫৪ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি