বিশ্বে একদিনে করোনায় মৃত্যু প্রায় ১১ হাজার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: বিশ্বে একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ১০ হাজার ৮১৪ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১২ হাজারের বেশি মানুষ। এরই মধ্যে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ১৯ লাখ ৮০ হাজার ২৩ জন এবং মৃত্যু হয়েছে ১৪ লাখ ৪৮ হাজার ৯২৮ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ২৭ লাখ ৮৪ হাজার ৩১৫ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ২৫৪ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭১ হাজার ২৬ জনের। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৩ লাখ ৫১ হাজার ২২৪ জন এবং মারা গেছে এক লাখ ৩৬ হাজার ২৩৮ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬২ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৭১ হাজার ৯৯৮ জনের।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২২ লাখ ১৫ হাজার ৫৩৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৫৫৮ জনের। পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৯৬ হাজার ১১৯ জন। এর মধ্যে মারা গেছেন ৫১ হাজার ৯১৪ জন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি