৭ মে ২০২৬

বিশ্বে একদিনে করোনায় ৭৪৭২ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্বে একদিনে করোনায় ৭৪৭২ জনের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় সাড়ে ৭ হাজার ৪৭২ জন মারা গেছেন। এতে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৯ লাখ ৩৭ হাজার ৪১০ জনে। এসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৪৫৫ জন। এতে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২৪ কোটি ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৬ জন। বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে থেকে এসব তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি যুক্তরাষ্ট্রে ঘটেছে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ১২৩ জন। এ সময়ে মারা গেছেন ১ হাজার ৯৯৮ জন। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬০ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৫৯ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৬১০ জন। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০১ জন। দৈনিক প্রাণহানির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৭৩ জন।। এ সময়ে মারা গেছেন ১ হাজার ২৮ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮০ লাখ ৯৪ হাজার ৮২৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৩ জনের। গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ১৩৯ জন। এ সময়ে মারা গেছেন ১৭৯ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি