৭ মে ২০২৬

বিশ্বে আরও সাড়ে ৭ হাজারের বেশি মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্বে আরও সাড়ে ৭ হাজারের বেশি মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৭৬৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ২৫ হাজার ৭৮৯ জন। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৭০ হাজার ৬৬১ জন।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ লাখ ৯১ হাজার ৭৬২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৫ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৪৯৭ জন। সুস্থ হয়েছেন ২৩ কোটি ৪৮ লাখ ৩১ হাজার ২৩৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন চার কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৭৯২ জন। তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৯৮ হাজার ২৪২ জন।

ভারতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪৫ লাখ ৪১ হাজার ৩৪৯ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৬৬ হাজার ৫৮৪ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন তিন কোটি ৩৯ লাখ ৫৭ হাজার ৬৯৮ জন।

করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ ১৩ হাজার ৪১৬ জনের। মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ২০ লাখ ৪৩ হাজার ৪১৭ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই কোটি ১২ লাখ ৬৪ হাজার ৭১৩ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, জার্মানি, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৬১ জন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৩৯ হাজার ১৯৩ জন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি