বিশ্বে আরও প্রায় সাড়ে ৬ হাজার মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৭ হাজার ১৯৫ জন।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৩১ লাখ ৯৪ হাজার ১৫৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছেন ৫৩ লাখ ৫২ হাজার ১৬১ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৩৯০ জন এবং মারা গেছেন ৯৭৩ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ১৩৩ জন এবং সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৪৮৬ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৩৭৬ জন এবং মারা গেছেন ১৪৬ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৮৬৬ জন এবং মারা গেছেন ১৮৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৫৭ জন এবং মারা গেছেন ৪৭৯ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৯০ জন এবং মারা গেছেন ৩৫৫ জন। ব্রাজিলে মারা গেছেন ১৭৩ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭২০ জন।
এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৬৩ জন, তুরস্কে ১৬৭ জন, পোল্যান্ডে ৫৯২ জন, হাঙ্গেরিতে ১৪৪ জন, স্লোভাকিয়ায় ১০৯ জন, মেক্সিকোতে ২০৪ জন এবং ভিয়েতনামে ২৪১ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি