৭ মে ২০২৬

বিশ্বে আরও ৭ হাজারের বেশি মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্বে আরও ৭ হাজারের বেশি মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৭ হাজার ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন। বুধবার (৩০ ডিসেম্বর) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৪৯ লাখ ৬ হাজার ১৪৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৩৮ হাজার ৬০৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ কোটি ২৪ লাখ ১৪ হাজার ৭০৯ জন। এদিকে ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ৬৭০ জন এবং মারা গেছেন ১ হাজার ৭৭৭ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১২৮ জন এবং মৃত্যু ১৪৭ জনের। ফ্রান্সে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৯৯ জন। ভারতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৮৫ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি