৪ মে ২০২৬

বিশ্বব্যাপী সাইবার হামলার জন্য রুশ সেনা গোয়েন্দাদের দায়ী করেছে ব্রিটেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বিশ্বব্যাপী সাইবার হামলার জন্য রুশ সেনা গোয়েন্দাদের দায়ী করেছে ব্রিটেন

বাংলাপ্রেস অনলাইন :ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বৃহস্পতিবার বিশ্বব্যাপী বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, ব্যবসা, গণমাধ্যম এবং ক্রীড়া সংস্থার ওপর ‘নির্বিচারে ও বেপরোয়াভাবে’ সাইবার হামলার জন্য রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থাকে অভিযুক্ত করেছেন।ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব্রিটেনের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) রাশিয়ার সেনা গোয়েন্দা সংস্থা জিআরইউ বিভিন্ন ধরনের হাইপ্রোফাইল সাইবার হামলার পেছনে রয়েছে।খবর এএফপি/বাসস

এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ২০১৭ সালে ইউক্রেনের আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ব্যাডর‌্যাব্বিট’ ও রাশিয়ার একটি সংবাদ কার্যালয়ে হামলা এবং গত বছর সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড এন্টি-ডোপিং এজেন্সিতে হ্যাকিংয়ের চেষ্টা।হান্ট এক বিবৃতিতে বলেন, ‘এই ধরনের আচরণের বুঝা যায় যে, আন্তর্জাতিক আইন ও প্রচলিত নীতি ও আদর্শের প্রতি তাদের কোন ভ্রুক্ষেপ নেই। তারা অবলীলায় ও কোন রকম পরিণতির কথা চিন্তা না করে এসব করে যাচ্ছে।বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা পরিস্কারভাবে জানিয়ে দিতে চাই, আমাদের মিত্রদের সঙ্গে নিয়ে আমরা আন্তর্জাতিক স্থিতিশীলতা বিনষ্টে জিআরইউ’র এই হীন আচরণের জবাব দিব।’

ওয়াইটহল সূত্রে জানা যায়, এনসিএসসি অনেকটা নিশ্চিত যে, ২০১৭ সালের হামলার পাশাপাশি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রাক্কালে দেশটির ডেমেক্র্যাটিক পার্টির বিরুদ্ধে সাইবার হামলাসহ আরো কয়েকটি ঘটনার সঙ্গে জিআরইউ’র জড়িত।তারা জানায়, ব্রিটিশ সরকার এই সাইবার হামলার জন্য কার্যত ক্রেমলিনকে দায়ী করছে।পররাষ্ট্র দপ্তর এই ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের চরম লংঘন’ হিসেবে অভিহিত করে বলেছে যে এতে দেশটির কয়েক মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি