৭ মে ২০২৬

বিশ্বব্যাপী কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্বব্যাপী কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ১৮৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৬১ হাজার ৩১১ জন। এর আগে গতকাল (২১ অক্টোবর) ৭ হাজার ৪৭২ জনের মৃত্যু এবং ৪ লাখ ৫০ হাজার ৪৫৫ জন রোগী শনাক্ত হয়।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট ৪৯ লাখ ৪৪ হাজার ৭৫১ জনের মৃত্যুর হয়েছে। রোগী শনাক্ত হয়েছে ২৪ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ২২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৭৭৫ জন এবং মারা গেছেন ১ হাজার ৪২০ জন। এখন পর্যন্ত মোট ৪ কোটি ৬১ লাখ ৭৪ হাজার ৪৮৭ জন করোনায় আক্রান্ত এবং ৭ লাখ ৫৩ হাজার ৭৩৯ জন মানুষ মারা গেছেন।

দৈনিক মৃত্যুর তালিকায় এরপরই রাশিয়ার অবস্থান। দেশটিতে নতুন করে মারা গেছেন ১ হাজার ৩৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৩৩৯ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৮১ লাখ ৩১ হাজার ১৬৪ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৮৯ জনের।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ৯ জন এবং মারা গেছেন ১১৫ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট ৮৬ লাখ ৪১ হাজার ২২১ জন আক্রান্ত এবং ১ লাখ ৩৯ হাজার ১৪৬ জন মারা গেছেন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪৬১ জন এবং রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ৮৫২ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৩৪১ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৪ হাজার ৭৬৪ জনের।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকলেও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২৩২ জন এবং আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৫৯ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৪৪১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৫৩ হাজার ৭৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি