বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ সফরে আসছেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) এক্সেল ভন ট্রটসেনবার্গ তিন দিনের সফরে ঢাকায় আসছেন আগামীকাল শনিবার। বাংলাদেশে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।
আজ শুক্রবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানকালে এক্সেল ভন ট্রটসেনবার্গ বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২২ জানুয়ারি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন।
বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এক্সেল ভন ট্রটসেনবার্গ প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। তার সঙ্গে থাকবেন দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি