৪ মে ২০২৬

বিশ্ব নদী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে পলাশে মানববন্ধন অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্ব নদী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে পলাশে মানববন্ধন অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব নদী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনাযতনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ্ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তারসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও মিডিয়া কর্মীবৃন্দ। এদিকে উপজেলার ঘোড়াশালেও বিশ্ব নদী দিবসে শিতলক্ষা নদী বাঁচাও আন্দোলনের ব্যানারে পৌরসভা কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আল্ মুজাহিদ তুষার। এতে আয়োজক মাহবুব সৈয়দ ছাড়াও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আ: যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান মিয়া। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি