৭ মে ২০২৬

বিশ্ব করোনা : শনাক্ত ছাড়াল ৪১ কোটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্ব করোনা : শনাক্ত ছাড়াল ৪১ কোটি
বাংলাপ্রেস ডেস্ক: করোনভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ লাখ ৫২ হাজার ৩৪৯ জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে মোট ৪১ কোটি ৫ লাখ ৫৬ হাজার ৯৯২ জন করোনা রোগী শনাক্ত হলো। এ ছাড়া নতুন করে করোনায় আরও ৭ হাজার ৭১৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ভাইরাসটিতে ৫৮ লাখ ২৭ হাজার ৮৪৬ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মারা গেছেন ৭২৯ জন এবং সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩ হাজার ৭৬৩ জন। ব্রাজিলে গেছেন ৮৯২ জন এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২২৮ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৫৭৯ জন এবং মারা গেছেন ৮৭৩ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৮৭১ জন এবং মারা গেছেন ১২২ জন। ভারতে মারা গেছেন ২৫৭ জন এবং সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৩৬৬ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ২৫ জন এবং মারা গেছেন ১৬৭ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২১২ জন এবং মারা গেছেন ২৬৫ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ১৯৩ জন এবং মারা গেছেন ২৭২ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২৩১ জন এবং মারা গেছেন ২৬৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬১১ জন এবং মারা গেছেন ১৬১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ১৩৪ জন, কানাডায় ৬৮ জন, আর্জেন্টিনায় ১২৮ জন, গ্রিসে ৭০ জন, পোল্যান্ডে ৩৩৩ জন, ইরানে ১৩৩ জন, জাপানে ১৪২ জন, রোমানিয়ায় ১৪৪ জন, চিলিতে ৯৪ জন, মেক্সিকোতে ৫৬৪ জন এবং ভিয়েতনামে ৭৮ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি