১১ মে ২০২৬

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
বাংলাপ্রেস ডেস্ক: তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে এ পর্ব শেষ হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়েছে। বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম পর্বের প্রথম ধাপের তিন দিনের ইজতেমা শেষে মুসল্লিরা এরইমধ্যে ইজতেমার ময়দান ত্যাগ করেছেন। দ্বিতীয় ধাপের ইজতেমায় যারা অংশগ্রহণ করবেন, তারা আসতে শুরু করেছেন। তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে অংশগ্রহণ যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাংগাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর,খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলা অংশগ্রহণ করছে। ৪০টি খিত্তায় ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লি অংশ নেবেন। প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাত শেষে তাবলিগের স্বেচ্ছাসেবক ও গাজীপুর সিটি করপোরেশনের তিন শতাধিক পরিচ্ছন্নতাকর্মী আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন। গতকাল মাগরিবের আগেই পরিচ্ছন্নতা কাজ শেষ হয়। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি