বিশিষ্ট ব্যবসায়ী জহির উদ্দীন আর নেই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুলাল হক,ঠাকুরগাঁওপ্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্জ জহির উদ্দীন আহাম্মদ বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার সকাল ৬ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে সহ নাতি নাতনী এবং অসংখ্য বন্ধু বান্ধব গুনগ্রাহী রেখে গেছেন।বিকেল ৪ টায় রুহিয়া ছালেহীয়া মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।তিনি ধান চালের ব্যবসার পাশাপাশি সামাজিক কাজে জড়িত ছিলেন।তিনি সস্ত্রীক একাধিক বার হজ্জ পালন করেছেন।
তার মৃত্যুতে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন,রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু ,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,রুহিয়া ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল হক বাবু শোক প্রকাশ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি