৪ মে ২০২৬

বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এমন কোন মন্তব্য করবেন না : কূটনীতিকদের প্রতি কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এমন কোন মন্তব্য করবেন না : কূটনীতিকদের প্রতি কাদের

বাংলাপ্রেস অনলাইন : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে এমন কোন মন্তব্য না করার জন্য বিদেশী কূটনীতিকদের প্রতি আহবান জানিয়েছেন। গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবাদুল কাদের এ কথা বলেন। খবর: বাসস।

তিনি বলেন, ‘অনুগ্রহ করে এমন কোন মন্তব্য করবেন না, যা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষতি এবং জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ শুক্রবার কেরানীগঞ্জের কলাকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা ৪ লেন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পরিদর্শন করতে গেলে সাংবাদিকরা তাকে এ প্রশ্ন করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় সাংবাদিকদের সামনে মার্কিন রাষ্ট্রদূতের উদ্দেশে উল্টো প্রশ্ন করেন, ‘একটি রাজনৈতিক দলের একজন নেতা যখন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন বানচালে নাশকতামূলক ভূমিকা রাখে তখন আপনি উদ্বেগ প্রকাশ করেননি কেন?’ পদ্মা সেতু সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর ৫৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি