বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে জাপানের প্রথম সাবমেরিন মহড়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন : জাপান বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে প্রথমবারের মতো সাবমেরিন মহড়া করেছে। সোমবার একটি পত্রিকার খবরে এ কথা বলা হয়। এদিকে এ জলসীমার অধিকাংশ চীন দাবি করে বলে আশংকা করা হচ্ছে এ মহড়া বেইজিংকে উত্তেজিত করবে। খবর এএফপি/বাসস।
আশাই শিমবুন পত্রিকার খবরে বলা হয়েছে, চীন নিয়ন্ত্রিত স্কারবরাহ সোহালের দক্ষিণ পশ্চিমে বৃহস্পতিবার জাপানের তিনটি যুদ্ধ জাহাজের সঙ্গে কুরোশিয় নামের সাবমেরিনটি যোগ দেয়। সমুদ্রসম্পদ সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরের অধিকাংশ নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং। এছাড়া ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনামও এই জলসীমার দাবি করে আসছে। সংবাদমাধ্যম জানায়, দক্ষিণ চীন সাগরে এটি জাপানের প্রথম সাবমেরিন মহড়া।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি